শীতকালীন পিঠা উৎসব ও বিজ্ঞান মেলার আয়োজন ২০২৬
Published on Monday, February 2, 2026
পিঠা উৎসব ২০২৬
শীতকাল মানে পিঠার সময়। হরেকরকম পিঠা এসময় চেখে না দেখলে সময়টাই যেন বৃথা। গ্রামাঞ্চলে তো শীত বলতে পিঠার উৎসবকেই বোঝায়।
পিঠা বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। শীতকালের শুরুতেই মাঠের পাকা ধান বাড়িতে এনে সে ধান রোদে শুকিয়ে নতুন আতপ চালের গুড়ি থেকে পিঠা বানানো বাঙালির শত বছরের সংস্কৃতি।
বিজ্ঞান মেলা ২০২৬
বিজ্ঞান মেলার মুখ্য উদ্দেশ্য মানুষকে বিজ্ঞানে মনস্ক করে তোলা । বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সম্পর্কে মানুষকে অবহিত করা। আর যারা বিজ্ঞান পাঠ করে তাদের চেতনাকে প্রখরতা দেয়া। শুধু পুঁথিগত বিদ্যা বিজ্ঞান শিক্ষার জন্য যথেষ্ট নয়। পুঁথিগত বিদ্যা লাভের সাথে সাথে বাস্তব অনুশীলনের ভেতর দিয়ে বিজ্ঞানের নব নব আবিষ্কারকে সম্ভব করে তোলা একান্ত দরকার ।
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নব নব আবিষ্কারের ফলে জীবন হয়েছে সহজ। উন্নত দেশসমূহে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সম্ভব হয়েছে বিজ্ঞানীদের নিরলস চেষ্টা, মেধার বিকাশ, উদ্ভাবনী শক্তির পরীক্ষামূলক অনুশীলনের ভেতর দিয়ে । আমাদের দেশে বিজ্ঞান চর্চা সহজ আনন্দের বিষয় করে তোলার জন্যে বিজ্ঞান মেলার আবশ্যকতা অনস্বীকার্য ।
আমাদের দেশে প্রতি বছরই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীরা তাদের অধীত বিষয় অবলম্বনে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চেষ্টা করে। তারা উৎসাহিত হয় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান অনুশীলনে। এতে তাদের সৃজনী শক্তি বাড়ে, নতুন জিনিস আবিষ্কারে উৎসাহিত হয়। আজ সাধারণত মানুষ যারা বিজ্ঞান মেলা দেখতে আসেন তাঁরা এসব আবিষ্কার দেখে বিজ্ঞানের সাথে পরিচিত হন।
আমাদের দেশে বিজ্ঞান চর্চার পথ সহজ ও সুগম করার লক্ষ্যে বিজ্ঞান মেলার উদ্যোগ নেয়া হয়েছে। এ মেলার উদ্দেশ্যকে সফল করে তুলতে হলে ছাত্র-শিক্ষক সকলের সহযোগিতা দরকার। মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করে তুলতে পার যাদের দেশও বিজ্ঞানের আবিষ্কারে অবদান রাখতে সক্ষম হবে তাতে সন্দেহ নেই ।
Notice Board
Follow us @Facebook
Visitor Info